Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:৩৭ AM
Barisal News
Latest News
Home » টুকরো খবর » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে কোস্টগার্ড সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
২ May ২০১২ Wednesday ৯:৩১:০৭ AM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে কোস্টগার্ড সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩


বরিশাল ডেস্ক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাসুম বিল্লাহ নামের এক কোস্টগার্ড সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদের হামলায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ৩০ এপ্রিল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার চরলতা ইউনিয়নের সরিকেলের চর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ৩০ এপ্রিল সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকায় কমরত কোস্টগার্ড সদস্য (এসএ-১) মাসুম বিল্লাহ’র বাড়িতে ১০/১৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ৭/৮ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতরা মাসুম বিল্লাহ’র পিতা হারিয়া সারিকেলের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ (৫০), মা সুলতানা বেগম ও বোন রুমিকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে গুরুতর আহত হারুন অর রশিদকে শেবাচিম হাসপাতালে ও সুলতানা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া রুমিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com