Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:১৩ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » সব অভিনয়শিল্পীরই চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে থাকে, কেউ সুযোগ পান আর কেউ পান না – শখ
১৮ May ২০১২ Friday ৮:৫২:০৫ AM
Print this E-mail this

সব অভিনয়শিল্পীরই চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে থাকে, কেউ সুযোগ পান আর কেউ পান না – শখ


মডেল শখবিনোদন ডেস্ক :: আনিকা কবির শখ, বাংলাদেশের শোবিজের একটি প্রিয় মুখ। খুব অল্প সময়ে আপন প্রতিভায় লাইম লাইটে উঠে এসেছেন। মিডিয়ার সর্বত্রই এখন তার বিচরণ। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয়েছিল শখের। এরপর নাটক এবং চলচ্চিত্রে তার পদাচরণা শুরু। মডেল হিসেবে প্রথম বিজ্ঞাপনেই চমক তৈরি করেন শখ। চলচ্চিত্রের সেই সময়ের সুপারস্টার চিত্রনায়ক রিয়াজের সঙ্গে তাকে অনবদ্য ভঙ্গি দেখা যায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে।

এফআই মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে বড়পর্দায় গতবছর শখের অভিষেক হয়েছে। ছবিটি ব্যবসা সফল হলেও শখকে পরবর্তীতে নতুন কোনো ছবি কাজ করতে দেখা যায় নি। সম্প্রতি শখ দ্বিতীয় ছবিতে অভিনয় শুরু করেছেন। ছবির নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’। ছবিটিতে শখ অভিনয় করছেন অভিনেতা নিলয়ের বিপরীতে।

বড়পর্দায় অভিনয় সম্পর্কে বলতে গিয়ে শখ জানালেন, ‘পারফর্মিং মিডিয়ায় সবচেয়ে বড় প্লাটফর্ম হলো চলচ্চিত্র। সব অভিনয়শিল্পীর মনের মধ্যেই বোধহয় চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছেটা থাকে। কেউ সুযোগ পান আর কেউ পান না।’

বড়পর্দার তার দ্বিতীয় ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘খুব স্বাচ্ছন্দ্যে অভিনয় করছি এতে। কারণ এ ছবিতে আমরা হোমলি পরিবেশের মধ্যে কাজ করছি। বাংলালিংকের সিরিজ বিজ্ঞাপনে একসঙ্গে যারা কাজ করেছিলাম, সেই টিমের অনেকেই আমরা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে এখন কাজ করছি। আমাদের মধ্যে তাই বোঝাপড়াটা বেশ চমৎকার। অদ্ভুত সুন্দর কাহিনী আছে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে। এতে আমার চরিত্রটিও চমৎকার। যতোই কাজ করছি ততোই চরিত্রটির প্রতি আমার মধ্যে বেশি বেশি প্রেম তৈরি হচ্ছে। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা টের পাচ্ছি।’

কিছুদিন আগে ইন্টারনেটে একটি বাজে ভিডিও ছেড়ে শখের নামে মিথ্যে গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যে প্রমানিত হয়েছে। এ সম্পর্কে বলতে গিয়ে শখ বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, ওয়ার্ল্ড শোবিজের অনেক সেলিব্রিটিই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। এটাকে বড় করে দেখার কোনো কারণ নেই। কিছু বিকৃত কুরুচিপূর্ণ মানুষ তারকাদের নামে আজেবাজে ভিডিও বা স্টিল ফটো আপলোড করে অনলাইনে ছাড়ছেন। আমিও এর ভুক্তভোগী। আমার মতো অনেকেই আছেন এধরণের সাইবার ক্রাইমের শিকার। তবে সত্যি কথা হলো, সাময়িকভাবে ফেক ভিডিও বা ফটো নিয়ে হৈচৈ হলেও সব মানুষ মোটেও অন্ধ নয়। তারা অল্প সময় মিথ্যেটা ধরে ফেলতে পারছেন। কাজেই সাইবার ক্রাইমের মাধ্যমে একজন সেলিব্রিটির খুব বেশি ক্ষতি করা সম্ভব নয়। সাইবার ক্রাইম প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা।  যারা এই ক্রাইম করছেন, তাদের মনে রাখতে হবে একজন সেলিব্রিটিরও সাধারণ একটা জীবন আছে, পারিবারিক জীবন আছে। এই জীবনে সে কারো সন্তান, বোন, প্রেমিকা, স্ত্রী কিংবা মা। তাদের আপনজনদের নিয়ে এরকম সাইবার ক্রাইম করে। মিথ্যে অপবাদ কী তাদের পক্ষে ছাড়ানো সম্ভব?’

অনিকা কবির শখকরে বিয়ে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘বিয়ে করলে অবশ্য জানবেন। লুকিয়ে বা পালিয়ে বিয়ে করার পক্ষপাতি নয়। তবে আপাতত বিয়ের কথা ভাবার সময় নেই।’ শখ পাল্টা প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনারাই বলুন এখন কী আমার বিয়ে করার সময় হয়েছে?’

কিছুদিন ধরে অভিনেতা নিলয়ের সাথে তাকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় প্রেমের খবর প্রচার হচ্ছে। কিছু মিডিয়া আবার তাদের আকদ হয়ে গেছে এমন খবরও প্রচার করেছে এ নিয়ে শখ বললেন. ‘পুরোটাই বানোয়াট আর মনগড়া। নিলয়ের সঙ্গে আমি সেই বাংলালিংকের বিজ্ঞাপন থেকে কাজ করছি। একসঙ্গে জুটি বেধে বেশ কটি নাটকে অভিনয় করেছি। এখন আমরা ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি ছবিতে একে অন্যের বিপরীতে অভিনয় করছি। একসঙ্গে কাজ করতে গেলে কো-আর্টিস্টের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতেই পারে।  নিলয়ের সঙ্গে আমার সম্পর্কটা পুরোপুরোই বন্ধুত্বের। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু নয়।’

নাচ থেকে প্রথমে মডেলিং, এরপর সেখান থেকে অভিনয়- এর মাঝে কোনটি বেশি ভাল লাগে? এমন প্রশ্নের জবাবে শখ বললেন, ‘আসলে ব্যাপারটা বোধহয় এরকম না। খুব ছোটবেলা থেকেই আমি নাচ শিখেছি। এখনও নিয়মিত নৃত্য চর্চা করি। বিভিন্ন স্টেজ শোতেও আমি মাঝেমধ্যে নৃত্য পরিবেশন করি। একই সঙ্গে মডেলিং আর অভিনয় চালিয়ে যাচ্ছি। একটা ছেড়ে আরেকটাতে আমি আসি নি। বরং বলতে পারেন, ধীরে ধীরে আমি আমার পরিধিটা বড় করেছি। একসঙ্গেই এখন নাচ, মডেলিং আর অভিনয়টা চালিয়ে যাচ্ছি। আর কোনটা বেশি ভাল লাগে এটা বলা মুশকিল। নাচ তো আমার ছোটবেলার সঙ্গী। তাই নাচের প্রতি দুর্বলতা একটু বেশি। মডেলিং করে আমি পরিচিতি পেয়েছি। তাই মডেলিং করতেও ভালো লাগে। আর ইদানিং অভিনয় করা খুব এনজয় করছি।’

পরিবার সম্পর্কে বলতে গিয়ে শখ জানালেন, ‘আমার বাবা ব্যবসায়ী, মা গৃহিনী। আমার পরিবারে আমিই দলছুট হয়ে মিডিয়ায় চলে এসেছি। আমাদের পরিবারটা খুব ছোট্ট। পরিবারের সদস্য সংখ্যা সাড়ে তিন। এটা বলার কারণ হলো, বাবা-মা আর আমি মিলিয়ে তিনজন। কিছুদিন আগে আমাদের পরিবারে ছোট্ট একটা পুতুল এসেছে। আমি একটা ছোট্ট ভাই পেয়েছি। এতো ছোট আমার ভাইটা যে তাকে একজন ধরলে  ভুল হবে। বড় জোর তাকে অর্ধেক হিসেবে ধরা যায়। তাই আমাদের পরিবারটা এখন সাড়ে তিনজনের।’

মিডিয়া কাজ করার ক্ষেত্রে পরিবারের অনুপ্রেরণা নিয়ে বলতে গিয়ে শখ জানালেন, ‘মিডিয়া কাজ করার ক্ষেত্রে পরিবারের অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ জন্য আমি মা-বাবার কাছে খুবই কৃতজ্ঞ। বিশেষ করে আমার বাবা মিডিয়ার কাজের ক্ষেত্রে আমাকে গাইড দিয়ে সহায়তা করছেন শুরু থেকেই। মিডিয়ায় তিনি আমার সার্বক্ষণিক সঙ্গী। তার সহযোগিতা আর সমর্থন না পেলে আমি হয়তো আজকের  শখ হয়ে উঠতে পারতাম না কিছুতেই। মিডিয়া কাজ করার ক্ষেত্রে বাবা আমার অনুপ্রেরণা উৎস।’

অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নিয়ে বলতে গিয়ে শখ জানালেন, ‘বড় প্রাপ্তি হলো মানুষের ভালবাসা। মানুষের ভালোবাসাই আমার তৃপ্তি। কেউ যখন আমার অভিনয়ের প্রশাংসা করে তখন অনেক তৃপ্তি পাই। তবে অভিনয়ে আমি এখন অনেক কাচা। আমার আরো অনেক কিছু শেখার বাকি আছে। আমি এখনও অভিনয় শিখছি।’

টিভিতে প্রথম অভিনয় নিয়ে শখ বললেন, ‘শিশুশিল্পী হিসেবে প্রথম টিভিনাটকের অভিনয় করি ২০০২ সালে। নাটকটির নাম ছিল ‘স্বাক্ষর’। শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও আমার প্রথম নাটকের চরিত্রটিই ছিল আমাকে ঘিরে। দিদারুল আলম বাদলের ‘স্বাক্ষর’ নামের এ নাটকটিতে রাইসুল ইসলাম আসাদের মতো একজন সিনিয়র অভিনেতার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়। এরপর আমি অভিনয় করি কায়েস চৌধুরী পরিচালিত ‘নিক্তি’ নামের একটি নাটকে। এতে আরো ছিলেন তৌকির আহমেদ, আফসানা মিমি, আমজাদ হোসেন প্রমুখ। দুটো নাটকেই আমি ছিলাম শিশুশিল্পী। এরপর কয়েক বছরের একটা লম্বা বিরতির পরধারাবাহিক ‘অদ্ভুতুরে’ এর মাধ্যমে শুরু বড়দের চরিত্রে অভিনয় শুরু।’

ভবিষ্যতে পেশা হিসেবে নাচ, মডেলিং, অভিনয় কোনটিকে বেছে নেবেন? এ প্রশ্নের জবাবে শখ জানান, ‘অভিনয় আর মডেলিং করে আমি পারিশ্রমিক পাই। কাজেই পেশাদার দৃষ্টিভঙ্গিতেই এখানে কাজ করি। যদিও এখনও এটাকে পুরোপুরি পেশা হিসেবে নেওয়ার সময় আসে নি। পড়াশোনা শেষ করে মিডিয়াতেই ক্যারিয়ার গড়বো। পাশাপাশি আমার দুর্বলতা আছে, ফ্যাশন ডিজাইনিংয়ের উপর।’

একনজরে শখ

পুরো নাম : আনিকা কবির শখ
আদরের নাম : পুটলি
জন্ম তারিখ : ২৫ অক্টোবর
জন্মস্থান : ন্যাশনাল হাসপাতাল, ঢাকা
বাবার নাম : শামিম কবির
মায়ের নাম : শাহিদা কবির
গ্রমের বাড়ি : মুন্সিগঞ্জ
প্রথম স্কুল : গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা
প্রথম নাটক : স্বাক্ষর
প্রথম বিজ্ঞাপন : সানসিল্ক (স্টিল অ্যাড)
প্রথম সিনেমা : বলো না তুমি আমার
প্রিয় মডেল : সাদিয়া ইসলাম মৌ, নোবেল
প্রিয় অভিনেতা : হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন
প্রিয় কবি : কাজী নজরুল ইসলাম
অবসর কাটে : গান শুনে, বই পড়ে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com