Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৩৬ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পিরোজপুর » ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত জিয়ানগরবাসী
১৫ May ২০১২ Tuesday ৮:০৩:০৭ PM
Print this E-mail this

ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত জিয়ানগরবাসী


জিয়ানগর ডাক ঘর

উদ্ভোধনের অপেক্ষায় জিয়ানগর উপজেলা ডাক ঘর (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

জিয়ানগর, ১৫ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ডাক ঘর থাকলেও সেটি চালু না হওয়ায় ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখানকার জনগন। দু’যুগ ধরে এ উপজেলার মানুষ উপজেলা ডাক ঘরের জন্য দাবী জানিয়ে আসার পর অবশেষে দীর্ঘ দিন পর মহাজোট সরকারের আমলে ২০১১ সালে উপজেলা পরিষদের পার্শ্বেই স্থাপন করা হয় উপজেলা ডাক ঘর। ডাকঘর নির্মানকারী ঠিকাদার এবছর জানুয়ারী মাসের দিকে নির্মান কাজ শেষ করে ডাক বিভাগের কাছে কাজ বুঝিয়ে দিলেও প্রশাসনিক জটিলতার কারনে ডাকঘরটি চালু করছে না। ফলে এ উপজেলার লক্ষাধিক লোক ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ উপজেলায় সকল পাবলিক পরীক্ষা জেডিসি, জেএসসি,এস এস সি, দাখিল, এইচ এস সি, আলিম, ফাজিল, কামিল সহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এস এস সি, এইচ এস সি ও বি এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। সকল পরিক্ষার উত্তর পত্র গ্রহন ও প্রেরন করতে ডাক বিভাগের উপর নির্ভর করতে হয়। অথচ উপজেলা সদরে কোন ডাকঘর নেই। পাবলিক পরীক্ষার উত্তর পত্র ও পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র পাঠাতে একটি নদী পার হয়ে উপজেলা সদর থেকে ৫কিঃ মিঃ দূরে পাড়েরহাট বন্দরের সাবপোষ্ট অফিসে যেতে হয়। তাতে প্রায়ই কেন্দ্রিয় কর্তৃপক্ষকে সীমাহীন কষ্ট পোহাতে হয়।

এছাড়া উপজেলা সদরে ডাকঘর চালু না হওয়ায় এ উপজেলার ৪টি ব্যাংক, সাবরেজিষ্ট্রী অফিস ও ১০টি এনজিও সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের চিঠি আদান প্রদানে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জিয়ানগরবাসী দাবী জনস্বার্থে ডাকঘরটি দ্রুত চালু করা হোক।

এ বিষয় পিরোজপুর জেলা ডাক বিভাগের কর্মকর্তা জানান, আগামী মাসের মধ্যেই জিয়ানগর উপজেলা ডাকঘর চালু করার প্রক্রিয়া চলছে।


(আমাদের বরিশাল ডটকম/জিয়ানগর/আশি/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com