|
| | | | ঝালকাঠিতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলঃ বোমাবিস্ফোরণ, আটক ১
ঝালকাঠি :: দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে বিএনপির ডাকা আগামীকালের হরতালের সমর্থনে ঝালকাঠিতে আজ সোমবার রাত ৮টায় পৃথকভাবে মিছিল করেছে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। জেলা বিএন পির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পীর নেতৃত্বে স্থানীয় কুমারপট্রি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সাধনারমোড় এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের বিভিন্নস্থানে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এছাড়া লঞ্চঘাট, পূর্বচাঁদকাঠি, কলেজমোড় থেকে পৃথকভাবে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মামুন হোসেন নামে এক বিএনপির সমর্থককে আটক করেছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের মোতায়েন করেছে। র্যাব সদস্যরা টহলে রয়েছে।
ঝালকাঠি থানার ওসি আবদুল মান্নান বলেন, শহরে বোমাবিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। শহরের নিরাপত্ত ব্যবস্থার অবনতি না ঘটে এজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
| |