| ‘জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জনগনের প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ
বরিশাল, ২৯ মে (আজাদ আলাউদ্দিন/আমাদের বরিশাল ডটকম): ‘জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের জনগনের প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ আজ ২৯ মে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটি এ সংলাপের আয়োজন করে। সংলাপে বরিশালের শুধীজনরা আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম বন্টনের ভিত্তিতে জাতীয় বাজেট তৈরীর আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, শিড়্গাবিদ অধ্যড়্গ প্রফেসর মোঃ হানিফ, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ গোলাম মাওলা, সাবেক যুগ্মসচিব প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, এনজিও প্রতিনিধি আনোয়ার জাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা সংলাপে দড়্গিণাঞ্চলের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। । বক্তারা দক্ষিাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী খনন, ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহের ব্যবস্থাসহ আসন্ন বাজেটে বিশেষ বরাদ্ধের দাবী জানিয়েছেন। এই নাগরিক সংলাপে শিক্ষক, সাংবাদিক, চিকিৎক, আইনজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/আআ/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |