বরিশাল ও নলছিটিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ বৃদ্ধ নিহত
বরিশাল, ২৯ মে (জে. খান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশাল সদর উপজেলা ও নলছিটিতে সড়ক দূর্ঘটনায় আজ রবিবার ৭০ বছর বয়সী দুই বৃদ্ধ নিহত হয়েছে। নিহতদের লাশের ময়না তদন্ত সম্পূন্ন হয়েছে শেবাচিমের মর্গে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাতে বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের লোহারপুল নামক স্থানে মোটর সাইকেল চাপায় গুরুত্বর আহত হয় চুরামন গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ নাজেম আলী। তিনি ছিলেন একজন পথচারী। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ ভোর রাতে মারা যান।
এদিকে আজ সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়াবাজারে দক্ষিনের পুল নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি ট্রলার টেম্পুর চাপায় গুরুত্বর আহত হয়। তাকে সকালেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি বিকেলে মারা যান। নিহতদের লাশের ময়না আজই ময়না তদন্ত সম্পন্ন হয়েছে শেবাচিমের মর্গে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ২টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
–
(আমদের বরিশাল ডটকম/বরিশাল/জেখা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |