Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১২:৪৬ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » বৃহত্তর বরিশালের গ্রামীন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার
২০ June ২০১১ Monday ৫:৫৬:০৬ PM
Print this E-mail this

বৃহত্তর বরিশালের গ্রামীন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার


জাতীয় সংসদঢাকা, ২০ জুন (সংসদ প্রতিবেদক/আমাদের বরিশাল ডটকম): বৃহত্তর বরিশালের গ্রামীন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ ২০ জুন জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- ‘বৃহত্তর বরিশালের পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য বরিশাল বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামের একটি নতুন প্রকল্প বর্তমানে পরীক্ষাধীন আছে।’ তিনি জানান- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির অনুমোদন দিলেই এটি বাস্তবায়নের কাজ শুরু হবে। বজলুল হারুনের আরেক প্রশ্নের জবাবে আশরাফ বলেন- ‘ওই প্রকল্পে বরিশাল জেলার প্রত্যেকটি উপজেলা অন্তর্ভূক্ত আছে।’

এদিকে, বেগম নাসরিন জাহার রতনার প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানান, চলতি অর্থ-বছরের গত ২২ মে পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরিশাল জেলার ৫৪ ব্যক্তিকে মোট ১১ লাখ ৬৫ হাজার টাকা দেয়া হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/ঢাকা/শখি/তাপা)


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com