Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলার ধর্ষিতা স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা মম্পন্ন, ধর্ষক কবির আটক
২৬ July ২০১১ Tuesday ১২:২৩:০৪ AM
Print this E-mail this

হিজলার ধর্ষিতা স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা মম্পন্ন, ধর্ষক কবির আটক


হিজলা উপজেলা

ধর্ষক কবিরের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে হিজলা উপজেলাবাসীর মানববন্ধন, ইনসেটে ধর্ষক কবির (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল, ২৫ জুলাই (জে. খান স্বপন/আমাদের বরিশাল ডটকম): আজ ২৫ জুলাই ফরেনসিক মেডিসিন বিভাগে হিজলার কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পূন্ন হয়েছে। এদিকে স্থানীয় জনগনের সহযোগীতায় ২৫ জুলাই সকালে ধর্ষক বখাটে কবিরকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। স্কুলছাত্রী ধর্ষনের ঘটনায় উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুসহ হিজলা উপজেলাবাসী ধর্ষক কবিরের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন।

জানা গেছে, ২৪ জুলাই গভীর রাতে গুরুত্বর অবস্থায়  ধর্ষিতা স্কুলছাত্রীকে বরিশাল শেবাচিমের ওয়ান স্টপ ক্রাইসিক সেন্টারে ভর্তি করা হয়। হিজলা থানা পুলিশের অনুরোধে আজ ২৫ জুলাই সকালেই ধর্ষিতার মেডিকেল পরীক্ষা সম্পূন্ন করা হয় শেবাচিমের ফরেনসিক মেডিসিন বিভাগে। স্কুলছাত্রীর শরীরে ধর্ষনের আলামত পাওয়া গেছে জানিয়েছেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ আক্তারুজ্জামান তালুকদার। আগামী কয়েক দিনের মধ্যেই মেডিকেল পরীক্ষার রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আজ ২৫ জুলাই সকাল ৮ টার দিকে পালিয়ে থাকা ইসরাইল আকনের ছেলে ও ধর্ষক কবিরকে স্থানীয় জনগনের সহযোগীতায় থানা পুলিশ আটক করেছে। এ সময় স্থানীয় জনতা ধর্ষকের বাম চোখের ভ্রু ছেচে ফেলে এবং মাথার চুল ক্রস চিহ্ন দিয়ে নাড়া করে দেয়। কবিরকে আটক করা হয়েছে দাবী করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন জানান, কবিরের বিরুদ্ধে এর পূর্বেও একাধিক অভিযোগ পাওয়া গেছে।

এদিকে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। ২৫ জুলাই দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সূধীজনসহ সর্বস্তরের জনগন অংশ নেয়। কাউরিয়া মাধ্যমিক বিদালয়ের ছাত্র-শিক্ষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, আওয়ামীলীগ নেতা আলতাফ মাহমুদ দিপু, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মাহমুদ, কাউরিয়া বন্দর কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অশোক কুমার চ্যাটার্জী প্রমুখ।

উল্লেখ্য, কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কুল পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে বাড়ি ফিরছিল ওই ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী (১১)। কিন্তু পথিমধ্যে কবির স্কুল ছাত্রীকে ঝাপটে ধরে স্থাণীয় চৌকিদার বাড়ী পিছনের বাগানে নিয়ে ধর্ষন করে একটি পুকুর পারে ফেলে রাখে। পরে ছাত্রী পরিবার ছাত্রীকে উদ্ধার করে গুরুত্বর অবস্থায় স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/জেখা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com