বামনায় ট্রলী উল্টে চালক ও হেলপার নিহত মিজানুর রহমান টিপু, বামনা
বরগুনার বামনায় ইট বোঝাই পরিবহন ট্রলী উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টা দিকে উপজেলার জাফ্রাখালী-ডৌয়াতলা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে উপজেলার রামনা ইনিয়নের ঘোপখালী গ্রামের সুলতান মিয়ার ছেলে ট্রলী চালক মো. ইউনুস মিয়া(৩০) ও বামনা সদর ইউনিয়নের পূর্ব সফিপুর গ্রামের মো.মোস্তফা সরদারের ছেলে হেলপার মো.আরিফ নিহত হয়।
হাসপাতাল সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১২টার দিকে একটি ইট বোঝাই পরিবহন ট্রলী জয়নগরের দিকে যাওয়ার পথে ডৌয়াতলা-জাফ্রাখালী সড়কের আলতাফ হাওরাদারের বাড়ীর সম্মূখ সড়কে এলে ট্রলীর সামনের দিকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রন হারিয়ে মালবাহী ট্রলীটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে।
এতে চালক ও হেলপার দুইজনই ট্রলীর নীচে আটকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |