বরিশাল বিশ্ববিদ্যালয় ১৯ জুন থেকে ছুটি নিজস্ব প্রতিবেদক
 ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গ্রীষ্মকালীন অবকাশ, রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি ১৯ জুন থেকে শুরু হচ্ছে।
আজ বুধবার (১৫ জুন) ববির জনসংযোগ কর্মকর্ত মো. ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ, রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্লাশ কার্যক্রমের ছুটি ১৯ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।
একই সাথে প্রশাসনিক কার্যক্রমের ছুটি আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭ জুলাই রবিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তবে ছুটি চলাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।
|