বামনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত: বাসে আগুন মিজানুর রহমান টিপু, বামনা
বরগুনার বামনায় একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মো.কবীর হোসেন (৫০) নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত জনতা বাসে আগুন লাগিয়ে দেয় এবং বাসের ড্রাইভারকে আটক কওে থানায় সোপর্দ করে। পরিবহনের বাসটি নিয়ন্ত্রণহীন হারিয়ে মোটরসাইকেলের সাথে থাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।
নিহত প্রভাষক মো. কবীর হোসেন বামনা উপজেলার বড় তালেশ্বর গ্রামের মৃত কাদের হাজীর ছেলে। সে কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক ছিলেন। নিহত কবীর নিজস্ব মটরসাইকেল যোগে বাড়ী থেকে কলেজে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত কবীর কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজস্ব মটর সাইকেল নিয়ে আমুয়া যাচ্ছিল। পথে চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা জুই নামের একটি দ্রুতগামী বাসের সাথে ধাক্কা লাগে। এতে মটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায়।
উপস্থিত জনতা ড্রাইভারকে আটক করে এবং ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে বামনা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক বাসের ড্রাইভারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটক কৃত ড্রাইভার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পাশা গ্রামের মনু মিয়ার ছেলে আলী আকবর।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |