Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১২:০৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু
১০ September ২০১৬ Saturday ১:১৯:২৭ PM
Print this E-mail this

বামনায় কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের সুমন্ত দাসের মেয়ে কিশোরী দীপা রানী (১৫) শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে আত্মহত্যা করেছে।

জানা যায়, কিশোরী দীপা রানী বামনা সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন ২০১৫ সালে দীপার অমতে তার পিতা পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের সজল অধিকারীর সাথে বিয়ে দেয়।

বিয়ের পর থেকেই স্বামীর সাথে কিশোরীর পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে দীপা বাবার বাড়িতে চলে আসে। এ নিয়ে কয়েক দফায় দুই পরিবারের মধ্যে শালিস বৈঠক হলেও ঘটনার মিমাংসা হয়নি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় মূমুর্ষ অবস্থায় দীপাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

দীপার বাবা সুমন্ত দাস জানায়, সকলের অগোচরে তার বসত ঘরের দোতালার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তার মেয়ে দীপা রানী।

অন্যদিকে বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হুমায়ুন শাহীন খান জানান, দীপার মৃতদেহ দেখে প্রাথমিক ভাবে আমার কাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে মনে হয়নি।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com