Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১১:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
১৬ September ২০১৬ Friday ৬:৫৭:৩২ PM
Print this E-mail this

বামনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খাদিজা বেগম (২০) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে পুলিশ বামনা উপজেলার চলাভাংঙ্গা গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে। গৃহবধূর পিতা বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের মো. নূরুল ইসলামের দাবি শ্বশুর বাড়ীর নির্যাতনে খাদিজা বেগমের মৃত্যু হয়েছে।

স্বামীর পরিবারের দাবি খাদিজা বেগম অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, খাদিজা বেগমের ২০১৪ সালে পার্শ্ববর্তী ডৌয়াতলা ইউনিয়নের চলাভাংঙ্গা গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. মুসার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সাথে তার দাম্পত্য কলহ চলে আসছিল।

এ নিয়ে কয়েক দফায় দুই পরিবারের মধ্যে শালিস বৈঠক হলেও ঘটনার মিমাংসা হয়নি। শুক্রবার বিকালে বামনা থানা পুলিশ খাদিজা বেগমের মৃতদেহ স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com