Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১১:০১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়
২১ October ২০১৬ Friday ১:৫৭:১৪ PM
Print this E-mail this

বামনায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রশিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে বরগুনার বামনা উপজেলায় আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রবেশ পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি ১শত ৫০টাকার পরিবর্তে ৪শত টাকা পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আগামী ১লা নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় এবারে বামনা উপজেলার আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৫৭৯ জন ও হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের ৮৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।

দুটি কেন্দ্রের মোট ১৪১১ জন জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশ পত্রের ফি বাবদ ৪শত টাকা করে ৫লাখ ৬৪ হাজার ৪০০টাকা এবং উপজেলার বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২ টি মাদ্রাসার ৩১৮ জন জেডিসি পরীক্ষার্থীদের কাছ থেকে ১লাখ ২৭ হাজার ২০০ টাকা উত্তোলন করা হবে।

এতে জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৩লাক্ষ ৫২হাজার ৭শত ৫০ টাকা এবং জেডিসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৭৯ হাজার ৫০০টাকা সর্বমোট ৪লাক্ষ ৩২হাজার ২শত ৫০টাকা প্রবেশ পত্রের নামে অতিরিক্ত ফি হাতিয়ে নিচ্ছে বিদ্যালয় ও মাদ্রাসা পরিক্ষা পরিচলানা কমিটির কর্তৃপক্ষরা।

বামনা উপজেলা সদরের সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএসএম হারুন অর রশিদ জানান, পরীক্ষা কমিটির সভায় কোন আলোচনা না করেই কেন্দ্র সচিব শম্ভু নাথ ভৌমিক প্রবেশ পত্রের জন্য বোর্ড নির্ধারিত ১শত ৫০টাকার পরিবর্তে ৪শত টাকা ফি ধার্য্য করে সভার পূর্বে লেখা পরীক্ষা বাজেট ও রেজুলেশ খাতায় স্বাক্ষর নেয়। আমার বিদ্যালয়ের ২০০ পরীক্ষার্থী বাড়তি ২৫০ টাকা করে দিয়ে অর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শম্ভু নাথ ভৌমিক এ প্রতিবেদক কে বলেন, আপনার কাছে আমি কৈফিয়ত দিবনা বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।

হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অপর কেন্দ্র সচিব মো. নুরুল হক খান জানান, পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে ৪শত টাকা করে প্রবেশ পত্রে ফি নেওয়া হচ্ছে। এই টাকায় পরীক্ষা কেন্দ্রের অন্যান্য খরচ মেটানো হবে।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র চেয়ারম্যান মো. জিয়াউল হক বলেন, শিক্ষা মন্ত্রানলয় ও শিক্ষা বোর্ড কেন্দ্র ফি নির্ধারন করে দিয়েছে। বাড়তি টাকা নেওয়া ভয়ানক অনৈতিক কাজ, অভিযোগের সত্যতা প্রমান পেলে কেন্দ্র বাতিল সহ সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো. ইউনুস জানান, আমাদের পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় আমরা মাদ্রাসা বোর্ড নির্ধারিত ২০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করে প্রবেশ পত্র ফি আদায় করছি। আদায়কৃত বাড়তি টাকা পরীক্ষা সংশ্লিষ্ট কাজেই খরচ করা হবে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com