মুকুলে ছেয়ে গেছে আমগাছ কাউখালী প্রতিবেদক
পিরোজপুরের কাউখালীতে আমের গাছ গুলোতে মুকুলে ছেয়ে গেছে।
এখানে তেমন কোন আম গাছের বাগান না থাকলেও রাস্তার পাশে, মাঠের পাশে, বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে।
ইতিমধ্যে শতভাগ গাছে ব্যাপক মুকুল এসেছে। মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের হাজার হাজার আম গাছ।
মুকুলে ছেয়ে যাওয়া আম গাছ গুলোতে বিরাজ করছে এক দৃষ্টনন্দন দৃশ্য। অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও দেখা যাচ্ছে।
পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে বিষেশজ্ঞরা।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |