Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:২৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » শহীদ দিবসে বামনা আ.লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা
২১ February ২০১৭ Tuesday ৫:১৭:৪৫ PM
Print this E-mail this

শহীদ দিবসে বামনা আ.লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা
বামনা প্রতিবেদক


শহীদ দিবসে বামনা আ.লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকাআজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা।

ভাষা শহীদদের স্মরণে আজ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার নিয়ম থাকলেও খোদ সরকার দলীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত কোন পতাকা উত্তোলন করা হয়নি।

সরেজমিনে বামনা উপজেলা পরিষদ রোডস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোন পতাকা টানানো হয়নি। অফিসটির আশেপাশে ময়লা আবর্জনায় ভরা।

শহীদ দিবসে বামনা আ.লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকাস্থানীয় সাংবাদিকরা ভবনটির ছবি তোলার খবর নেতাকর্মীরার জানতে পেয়ে দুপুর ২ টার দিকে একটি প্লাষ্টিকের পাইপে কোন রকমে দায়সারা ভাবে ছোট একটি পতাকা উত্তোলন করে।

জাতীয় এ মহান দিবসে খোদ সরকারীদল তাদের কার্যালয়ে পতাকা না টানানোয় ক্ষোভ প্রকাশ করেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা স্থানীয়া।

বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবারে পতাকা উত্তোলন করে। এবারে কেন তারা উত্তোলন করেনাই তা তিনি জানেন না।

এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে কেন পতাকা উত্তোলন করে নি তা আমি জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com