Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৭:১১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » ময়না তদন্ত ছাড়াই মারধরে মৃতের দাফন
৫ June ২০১৭ Monday ১:৫৯:৩৮ PM
Print this E-mail this

ময়না তদন্ত ছাড়াই মারধরে মৃতের দাফন
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাটের নৈশ প্রহরী মো. সুলতান খান (৫৫) কে এক প্রভাবশালীর বেদম প্রহারে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

তাকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গত ৩ জুন শনিবার চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়।

মৃত ওই নৈশপ্রহরীর লাশ প্রভাবশালীদের সহায়তায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ৮ মে সকালে রামনা লঞ্চঘাটের বাজারের আঃ ছালামের ঘরের সম্মুখে নৈশপ্রহরী সুলতানের সাথে তার স্ত্রী রানী বেগমের কথাকাটাকাটি হয়। এসময় আনসার আলীর এর ছেলে ছালাম এসে ওই নৈশ প্রহরী সুলতানকে প্রহার করে।

এতে তার পা ভেঙ্গে তিনি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষনিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বরিশালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আর্থিক অস্বচ্ছলতার কারণে তাকে বাড়িতে ফেরত নিয়ে আসে। পরবর্তীতে সে আবার অসুস্থ্য হয়ে পরলে পরিবারের লোকজন তাকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ জুন শুক্রবার ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শনিবার ১১টার দিকে সে মারা যায়।

ওই নৈশপ্রহরী সুলতানের মরদেহ কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই প্রভাবশালীদের চাপে পরিবারের লোকজন দাফন করতে বাধ্য হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

এ বিষয়ে আনসার আলীর এর ছেলে ছালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে তিনি এসআই খোকনকে ঘটনাস্থলে পাঠাই। সে পৌছানোর পূর্বেই লাশ দাফন করা হয়। পরিবারের লোকজন হাপানী রোগে তার মৃত্যু হয়েছে এই মর্মে একটি মৃত্যু সনদ থানায় জমা দিয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com