Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:৩৯ AM
Barisal News
Latest News
Home » বামনা » বামনার বিপুল ও শিখা রানী হয়রানী থেকে মুক্তি চায়
৩০ November ২০১১ Wednesday ৩:১০:৩৩ PM
Print this E-mail this

বামনার বিপুল ও শিখা রানী হয়রানী থেকে মুক্তি চায়


বরগুনা, ৩০ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের বিপুল চন্দ্র কর্মকার ও বামনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মাঠকর্মী শিখা রানী কর্মকার হয়রানী থেকে মুক্তি পেতে ২৯ নভেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন।

তারা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০০৪ সালে জাহাঙ্গীর সর্দার ও নিকুঞ্জ বিহারী মালাকারের কাছ থেকে ১০ শতাংশ জমি কিনে বসতঘর তুলে বসবাস শুরু করেন। শ্যামল চন্দ্র কর্মকার ২০০৯ সালে নিকুঞ্জ বিহারী মালাকারের কাছ থেকে পৌনে ১০ শতাংশ জমি ক্রয় করে তাদের জমি দখলের পায়তারা চালায়। তিনি আরো অভিযোগ করেন, ঐ বছরই বামনা সহকারী জজ আদালতে মামলা করে নোটিশ গোপন করে শ্যামল চন্দ্র এক তরফা রায় করিয়ে নেন।

পরবর্তীতে ২০১০ সালের ২৫ মে বিপুল চন্দ্র কর্মকার, রঞ্জন কর্মকার ও দিপক কর্মকারকে আসামী করে বামনা থানায় আরেকটি মামলা দায়ের করে। পরে আরো দুইটি মামলা দায়ের করে তাদের হয়রানী শুরু করে। মিথ্যা মামলায় জড়িয়ে তাদের ১০ দিন হাজতবাস করানো হয়েছে। তারা আরো অভিযোগ করেন, তাদের দক্ষিন সীমানার ওয়াল ভেঙ্গে ১৪/১৫ ফুট ভাঙ্গিয়া ২০ হাজার টাকা এবং গাছপালা ও বাঁশের ঝাড় কাটিয়া ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।

সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, একাধিক পত্রিকায় তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে হেয়প্রতিপন্ন ও হয়রানী করা হচ্ছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com