বরিশাল হাতেম আলী কলেজ ছাত্রী ধর্ষিত, গ্রেপ্তার ১ বামনা প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের দিনমজুরের মেয়ে ও বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে একই গ্রামের ধর্নাঢ্য স্বর্ণ ব্যবসায়ী কালু কর্মকারের ছোট পুত্র অনুপম কর্মকার (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ধর্ষিতা ওই ছাত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১১ জুলাই) রাতে বামনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
বামনা থানাপুলিশ ধর্ষক অনুপম কর্মকারকে গ্রেপ্তার করে আজ বুধবার (১২ জুলাই) আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠায়।
মামলার আসামিরা হলো, অনুপম কর্মকার(২৫) ও তার সহোযোগী মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামের মিলন কর্মকার।
এ ব্যাপারে বামনা থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, ধর্ষক অনুপম কর্মকারকে বরগুনা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে নেয়া হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |