স্ত্রীর মলমূত্র খাওয়ালেন ছোট ভাইকে, গ্রেপ্তার ১ বামনা প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত্য আদম মল্লিকের পুত্র মো. ইউনুস (৩৫) কে বসত ঘরের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধে স্ত্রীর মলমূত্র (প্রসাব ও পায়খানা) বোতলে ভরে খাওয়ালেন আপন ভাই মো. ইসমাইল (৪২)।
এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।
জানা যায়, ইউনুস কতিথ ফকির হিসেবে এলাকায় পরিচিত। ইউনুসের আপন বড় ভাই মো. ইসমাইল মনে করে তাকে এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) ও পুত্র সোহাগ (২২) কে ক্ষতি সাধন করেছে ইউনুস।
গত শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঐ তিন জন মিলে ইউনুসকে ধরে বাড়ীর সম্মুখের বিদ্যুতের খুটির সাথে বেধে (কাফুলা) গাছের লাঠি দিয়ে বেধম প্রহর করে পারুল বেগমের প্রসাব ও পায়খানা বোতলে ভরে ইউনুসকে জোর পূর্বক সেবন করায় জন সম্মুখে।
এতে ইউনুস অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইউনুস বামনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলে তারা পালিয়ে যায়। পুলিশ ইউনুসকে বেধে রাখা ও মারধরের আলামত হিসেবে লাঠি, রশি ও ব্যবহত বোতল জব্দ করে থানায় নিয়ে আসে।
অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পূর্ব সফিপুর সিকদার বাড়ীর সম্মূখ থেকে সোহাগ কে আটক করে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, আসামী সোহাগের বিরুদ্ধে মামলা নিয়ে শনিবার সকালে কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |