Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:৪৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে বিষ প্রয়োগ করে প্রায় লাখ টাকার মাছ নিধন
২৪ December ২০১১ Saturday ৬:৩৭:০৩ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে বিষ প্রয়োগ করে প্রায় লাখ টাকার মাছ নিধন


মাছ

মির্জাগঞ্জে বিষ প্রয়োগ করে নিধন করা মাছ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পটুয়াখালী, ২৪ ডিসেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরের ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে নিধন করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৪ ডিসেম্বর শনিবার উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের বটতলা এলাকায়।

ক্ষতিগ্রস্তরা জানায়, কে বা কারা রাতের অন্ধকারে সুবল দেবনাথের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে চাষকৃত সিলভার র্কাপ, চায়না পুঠি, তেলাপিয়াসহ সকল মাছ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ঘেরের মালিক সুবল দেবনাথকে খবর দেয়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঘেরের মালিক সুবল দেবনাথ জানান, পূর্ব শক্রতার জের ধরে তার ঘেরে বিষ প্রয়োগ করেছে পার্শ্ববর্তী নুরু মোল্লা ও তার লোকজন। ৪২শতাংশ জমির উপর তার ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে তারা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পূর্ব শক্রতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com