Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:০১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » ‘প্রধানমন্ত্রী পদক’ পাচ্ছে বরগুনার বামনা উপজেলা
৬ January ২০১২ Friday ৪:১১:১৮ PM
Print this E-mail this

‘প্রধানমন্ত্রী পদক’ পাচ্ছে বরগুনার বামনা উপজেলা


বরগুনা, ৬ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা ফলাফল করায় ‘প্রধানমন্ত্রী পদক’ এর জন্য বরগুনার বামনা উপজেলাকে নির্বাচিত করা হয়েছে। সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার  করে বরগুনার বামনা উপজেলা।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনা উপজেলার ৭২ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ‘প্রধানমন্ত্রী পদক’ দেয়া হবে। আগামী ৯ জানুয়ারী প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান উপস্থিত থেকে এ পদক গ্রহন করবেন।

প্রসঙ্গত, এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বামনা ছাড়াও বরগুনার আমতলী উপজেলায়ও শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com