Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ঢিলেঢালা হরতাল পালন, আহত ৩
১৭ May ২০১২ Thursday ১০:০০:১৬ PM
Print this E-mail this

বরগুনায় ঢিলেঢালা হরতাল পালন, আহত ৩


পুলিশের বেষ্টনী

পুলিশের বেষ্টনীর মধ্যে বরগুনায় বিএনপি বিক্ষোভ মিছিল (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৭ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় ঢিলেঢালাভাবে একবেলা হরতাল পালিত হয়েছে। পুলিশের বেষ্টনীর মধ্যে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া হরতালে বিএনপির কর্মীরা তেমন মাঠে ছিলনা। ১৭ মে সকালে বরগুনার ক্রোক এলাকায় পিকেটারদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রদলের ৩ জন কর্মী আহত হয়েছে।

মিছিল শেষে সকাল দশটার দিকে প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি মোঃ মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক, বিএনপির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ হাবিবুর রহমান পান্না, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হালিম, যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুরাদুজ্জামান টিপন প্রমুখ।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com