Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
১১ September ২০২০ Friday ৮:৩৯:৫২ PM
দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি:
দৌলতখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং ও সচেতনতা সভা করেছেন নৌ-বাহিনী।
আজ শুক্রবার সকাল ১১টায় দৌলতখান বাজারের পৌর শহরের দক্ষিণ মাথায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ব্যবসায়ীদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহাররের সুফল সম্পর্কে সচেতনতা সভা করেন ভোলা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট এম মোহাইমেনুল হক মৃদু।
এ ছাড়াও ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)