Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৯:১৭ AM
Barisal News
Latest News
Home » সাহিত্য » প্রিয় রং
১১ January ২০২১ Monday ২:২৫:৩২ AM
Print this E-mail this

প্রিয় রং


 এআর সোহেব চৌধুরী

প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;
ফিরে এসেছি আমি,  ফিরবোনা ওই দিগন্তে আর পূর্বাপর।  নিঃশব্দের অগ্রহায়ণে নেমেছে অন্ধকার ঘোর! গ্রহণ লেগেছে আজ – মনের ভেতর। 

যে চোখে হয়েছিল আমার নিমজ্জন; সে চোখে আজ মরন আমার  ধূ-ধূ মরুর আবরন।

প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;  ক্ষয়ে যাওয়া সময়ে সেদিন- ঝরেছিল বৃষ্টি অঝোর,  উর্বর হৃদয়ে আজ শুষ্ক কারবালা  প্রান্তর।

দু’চোখে মৃদু আলোর ধ্রুবতো সেদিন,  মিটিমিটি জ্বলেছে?  ভ্রষ্ট পথে,  সে ব্যার্থ রথে- হারিয়েছি আড়ালে, যেন আর দেখা না হয় হিজল বনের কাছে – অজানা অভিমানে সে বলেছে।

ফাল্গুনী স্বপ্নেরাও আর  এ চোখে আসেনি সেদিন থেকে।  বহুদিন ধরে…  বহু পথ ঘুরে… পাগল এ মন খুঁজেছে তারে- হিজলের ওই বনবাদাড়ে,  একবারে।  আর দেখিনি সেই প্রিয় রং  প্রিয় বেলি ফুল বাহারে,  আহারে মন!! আহারে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com