ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রামম্যান আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, কারেন্ট জাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা সময় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বিশেষ যৌথ অভিযান চালায়। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২টি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রামম্যান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার