Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ৬:০৪ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » পটুয়াখালী » বাউফল » বাউফলে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাস্পিয়ন কালাইয়া ইউনিয়ন
৪ June ২০২১ Friday ১:৪৯:৫৭ PM
Print this E-mail this

বাউফলে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাস্পিয়ন কালাইয়া ইউনিয়ন


কৃষ্ণ কর্মকার,বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় অনুষ্ঠিত অনুর্ধ ১৭ বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাস্পিয়ন হয়েছে কালাইয়া ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ৩১ মে থেকে উপজেলার পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১৬টি দল গঠন করা হয়। নকআউট প্রথায় ফুটবল খেলায় ফাইনালে উত্তি¡র্ণ হয় নওমালা ইউনিয়ন ও কালাইয়া ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ফুটবল অনুর্ধ -১৭ ফাইনাল খেলা। খেলায় নওমালা ইউনিয়নকে তিন শুণ্য গোলে হাড়িয়ে চ্যাম্পিয়ান হয় কালাইয়া ইউনিয়ন। গোল করেন যোগেশ চন্দ্র, রুহুল আমীন ও সাইফুল ইসলাম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোনে খান, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা, নওমঅলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শাহজাদা প্রমুখ।
খেলা পরিচালনা করেন আপেল মাহমুদ ফিরোজ, মো. হারুনুর রসিদ ও মিল্লাত হোসেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com