পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনার আহত সাহেব আলী (৬০) দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেন। সাহেব আলী নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের পুত্র। সে দীর্ঘ দিন যাবৎ ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়ায় বসবাস করত।
মৃত সাহেব আলীর পুত্র আলমগীর ফকির জানান, গত বুধবার (২৭ এপ্রিল) রাত নয়টার দিকে তার বাবা বাজার থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ ভান্ডারিয়া মন্দির সংলগ্ন সড়কে পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় সাহেব আলী মাথায় আঘাত পেয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়। প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে ই বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার