Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ১:০০ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » খেলাধূলা » পিরোজপুর » কাউখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
১৭ May ২০২২ Tuesday ৯:১৩:০৯ PM
Print this E-mail this

কাউখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
ম

ঙ্গলবার(১৭মে) বিকেলে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস
শহীদ.সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানার অফিসার
ইনচার্জ(ওসি) মো.বনি আমিন. উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার
হোসেন সিকদার, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু।

উদ্বোধনী খেলায় কাউখালী ইউনিয়ন ২-০ গোলে চিরাপাড়া পার- সাতুরিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। টুর্নামেন্টে পাচঁটি দল অংশ গ্রহন করবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com