বামনায় লাইসেন্সবিহীন সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতির মৃত্যুর ঘটনায় জেলহাজতে থাকা হাসপাতালের চেয়ারম্যান ও ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের জামিনের জন্য আদালতে আবেদন করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান মিজানুর রহমানকে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির করা হলে বিচারক রাসেল মজুমদার তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
অপরদিকে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, আমরা চেয়ারম্যান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, ১৫ জানুয়ারি রাতে লাইসেন্সবিহীন ডৌয়াতলা সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মেঘলা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলায় আট আসামির মধ্যে ৩ নম্বর আসামি ওই ক্লিনিকের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে পলাতক অবস্থায় ২০ জানুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী