Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:১৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » নিজ এলাকায় সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা বাহার বিউটি
৬ April ২০২৪ Saturday ২:১৭:৪৪ PM
Print this E-mail this

নিজ এলাকায় সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা বাহার বিউটি


লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা বাহার বিউটি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মানুষের উন্নয়নের জন্য মনোনীত করেছেন, আমি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে বদ্ধপরিকর।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা লালমোহনে তার নিজ উপজেলায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা তিনি বলেন।

লালমোহন চৌমাথা মোড় এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত খন্দকার এ হাফিজসহ অন্যান্যরা।

এর আগে এমপি খালেদা বাহার বিউটি লালমোহনে আসলে স্থানীয় ও অন্যান্য নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যার্থনা জানায়। পরে তিনি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com