Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
২১ April ২০২৪ Sunday ৯:৪০:৫২ PM
Print this E-mail this

লালমোহনে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ঘরের সিলিং ফ্যান খুলে ওপরে পড়ে গুরুতর আহত হয়ে সামিয়া (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ফ্যানটি খুলে শরীর ওপর পড়ার পর রোববার (২১ এপ্রিল) সকালে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সামিয়া লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের মেয়ে।

বাবা হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার দুপুরে ঘরে ঘুমাচ্ছিল সামিয়া। এ সময় হঠাৎ করে চলন্ত সিলিং ফ্যানটি খুলে শিশুটির ওপর পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। রোববার সেখানে নিয়ে যাওয়ার পথে সামিয়ার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com