Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৪০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ
১ May ২০২৪ Wednesday ৯:১১:৩৯ PM
Print this E-mail this

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ


লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় মন্দিরের জমিতে জোরপূর্বক বসতভিটা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার কৃষ্ণ সরকার আঙিনা মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই মন্দিরের পরিচালক কিরণ চন্দ্র দাস।

অভিযোগ করে তিনি বলেন, কৃষ্ণ সরকার আঙিনা মন্দিরের নামে অন্তত ১২ একর জমি রয়েছে। ওই জমির মধ্য থেকে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বসতভিটা নির্মাণের চেষ্টা করছেন একই এলাকার আব্দুল হক দরবেশের ছেলে এনাউল্যাহ। সম্প্রতি জমি থেকে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয় শালিস ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জুলহাসসহ কয়েক জনকে জানালে তারা মাটি কাটা বন্ধ করান। এছাড়া মন্দিরের ওই জমি দখলে নিতে এনাউল্যাহ গংরা নানাভাবে আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমি এর সঠিক বিচার কামনা করছি।

অভিযোগের বিষয়ে এনাউল্যাহ জানান, আমরা মন্দিরের কোনো জমি দখল করার চেষ্টা করিনি। ভেকুর চালক ভুলবশত মন্দিরের জমি থেকে কিছু পরিমাণ জমি কেটেছে। যার জন্য ভেকুর ওই চালককে আমরাও রাগারাগি করেছি। এজন্য স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা একটি ফয়সালার তারিখ নির্ধারণ করেছেন। ওই তারিখে যে ফয়সালা হবে আমরা তা মেনে নেবো।

স্থানীয় শালিস ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া বলেন, এ বিষয়ে মন্দিরের পরিচালক কিরণ চন্দ্র দাস আমাদের জানিয়েছেন। এরপর আমরা দুইপক্ষের সঙ্গেই কথা বলেছি। শিগগিরই এর একটি সমাধান করা হবে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com