Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১২:২৮ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » বোরহানউদ্দিন » ভোলা » ভোলা সদর » ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে
২০ May ২০২৪ Monday ৭:০৩:২৩ PM
Print this E-mail this

ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে


ভোলা প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

সোমাবর দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে সদরের ১১৪টি কেন্দ্রের ৯০৩টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল।

এছাড়াও দৌলতখান উপজেলার ৫৬ টি ভোট কেন্দ্রের ৪১০টি ভোট কক্ষ ও বোরহানউদ্দিন উপজেলার ৮২টি ভোট কেন্দ্রের ৫৬৯টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটে লড়ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com