Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে ঘূর্ণিঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু
২৮ May ২০২৪ Tuesday ৯:২৩:৩৫ PM
দৌলতখানে ঘূর্ণিঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু
দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গাছ উপড়ে পড়ে ঘরের ভেতর থাকা মাইশা ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিশু মাইশা পৌর ২ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী মনিনের মেয়ে। এ নিয়ে ঝড়ে জেলায় দুইজনের মৃত্যু হলো। শিশুটির বাবা মনির জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ভোর ৪টার দিকে একটি গাছ আমার টিনের ঘরের ওপর পড়ে। সে সময় গাছ ও টিনের চাল আমাদের চাপা দিলে আমার মেয়ে মারা যায়। এবং আমিও গাছের নিচে চাপা পরে থাকি। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পৌর ২ নম্বর ওয়ার্ড বটতলা মাছঘাট, শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে বাঁধের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বসত র ও ব্যবসা প্রতিষ্ঠান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার