Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৬:৩৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিট্রিশের কামড়ে অরুনের আঙুল বিচ্ছিন্ন!
১২ July ২০২৪ Friday ৫:৩৪:৪৮ PM
Print this E-mail this

বাউফলে বিট্রিশের কামড়ে অরুনের আঙুল বিচ্ছিন্ন!


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশ বৈঠকে বিমল মালাকার ওরফে বিট্রিশ নামে এক যুবক অরুন মালাকার নামে এক দোকানীর হাতে কামড় দিয়ে আঙুল বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে উপজেলার বাউফল পৌর শহরের কুন্ডুপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অরুন মালাকার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অরুন মালাকারের পৌর শহরের বরিশাল টেইলার্সের মালিক।

জানা গেছে, সম্প্রতী স্ত্রী হত্যার অভিযোগে কারাভোগ করে বের হয় বিট্রিশ। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বৈঠক বসলে অরুন মালাকার বৃট্রিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। এ নিয়ে বৃট্রিশ ক্ষিপ্ত হয়ে অরুনের ডান হাতের তর্জনী আঙুলের মাধা কামড়ে নিয়ে পালিয়ে যায়। এরপরে উপস্থিত লোকজন অরুনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত বিমল মালাকার ওরফে বিট্রিশ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, আঙুলের মাথা একবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক ভাবে মাধাটা সেলাই দিয়ে দিয়েছি। যদি কোন ইনফেকশন হয় তাহলে উন্নত চিকিসা নিতে হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com