Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ২:৫৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপির দুই পক্ষের মারামারি
৫ September ২০২৪ Thursday ৬:৪৩:০৯ PM
Print this E-mail this

বাউফলে বিএনপির দুই পক্ষের মারামারি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫আগস্টের পর থেকে সূর্যমনি ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন বাচ্চু আত্মগোপনে গেলে উপজেলা প্রশাসন সম্প্রতী নতুন প্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নেন। প্যানেল চেয়ারম্যান পদে ইউপি সদস্য (৯নং ওয়ার্ড) বশার মালকে সমর্থন দেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মাহবুব জোমাদ্দার ও ইউপি সদস্য (১নং ওয়ার্ড) মো. ফারুক হোসেনকে সমর্থন দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক মিন্টু। এ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে প্যানেল গঠনে ইউপি সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে এতে ৯জন ইউপি সদস্য ভোট প্রদান করেন। যার মধ্যে উভয়ই সমান ভোট করে পান। একটি ভোট বাতিল হয়। সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে বশার মাল তা মানতে রাজি না হলে উপজেলা পরিষদ ভবনে দুই পক্ষের মধ্যে বাকবিতÐা ও মারামারির ঘটনা ঘটে।

অভিযোগ উঠে, সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুব জোমাদ্দার তার লোকজন নিয়ে ইউপি সদস্য ফারুক হোসনকে মারধর করেন।

মারধরের ঘটনায় অভিযুক্ত সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুব জোমাদ্দারের বহিষ্কার চেয়ে বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের জাহাঙ্গীর টাওয়ারে সাংবাদিক সম্মেলন করেছেন ফারুক হোসেন।

ওই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন- সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক মিন্টু, উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মস্তফা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. শাহবুদ্দিন। তারও মাহবুব জোমাদ্দারের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির দাবি তুলেন।

এবিষয়ে জানতে চাইলে মাহবুব জোমাদ্দার বলেন,‘এসব অভিযোগ মিথ্যা। আমি বা আমার লোকজন কাউকে মারেনি।’

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,‘ দুই পক্ষের মতনৈক্যের কারণে নতুন প্যানেল গঠন করা সম্ভব হয়নি। আগের প্যানেলই বহাল থাকবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com