Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ২:৫০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ শিরোনাম » প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, এবার উপজেলা পরিষদের সিএ বরখাস্ত
৮ October ২০২৪ Tuesday ১:৫২:১৮ AM
Print this E-mail this

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, এবার উপজেলা পরিষদের সিএ বরখাস্ত


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন শেখ মনির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাতকারের সংবাদের ফেসবুক পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। পরে সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com