Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১০:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল নগরীতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চু*রি
১৪ October ২০২৪ Monday ৭:৩১:১৯ PM
Print this E-mail this

বরিশাল নগরীতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চু*রি


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে ঘরের দরজা ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের দ্বিতীয় পুকুর এলাকার মিজানুর রহমানের ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে তাহমিদ রহমান সিয়াদ বলেন, ছুটিতে বাড়ির সবাই মিলে রোববার সকালে কুয়াকাটা বেড়াতে যাই। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে খালি বাসায় প্রবেশ করতে গিয়ে দেখতে পাই মূল দরজা ভাঙা। এরপর ভেতরে প্রবেশ করে দেখি প্রত্যেকটি রুমের দরজা ভাঙা। এসময় দেখতে পাই কয়েকটি আলমিরার মধ্যে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল তা নেই। এই ঘটনায় তিনি আইনানুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com