Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ৩২ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধক টিকা
১৬ October ২০২৪ Wednesday ৯:০৭:০৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ৩২ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধক টিকা


ঝালকাঠি প্রতিনিধি:

‘‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যানসার রুখে দিন’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আগামী ২৪ অক্টোবর থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম। এই সময়ে সরকারি ছুটির দিন ছাড়া জেলার ৩২ হাজার ৪৫২ কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধক টিকা দেওয়া হবে। 

এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত সব ছাত্রীকে ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই টিকা দেওয়া হবে। টিকা পেতে আগ্রহী সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে হবে। এই কর্মসূচির আলোকে জেলার ৯৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, ইউনিসেফ এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধুরী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com