Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৪:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বাকেরগঞ্জ » জমি নিয়ে বিরোধে হত্যা, বরিশালে কিশোরকে ৮ বছরের আটকাদেশ
২৩ October ২০২৪ Wednesday ১০:১৩:৪৩ PM
Print this E-mail this

জমি নিয়ে বিরোধে হত্যা, বরিশালে কিশোরকে ৮ বছরের আটকাদেশ


নগর প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে বাকেরগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনায় এক কিশোরকে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

নিহতের নাম মাহমুদুল হাসান সজিব। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ রয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বরিশাল শিশু আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দণ্ড পাওয়া কিশোরের নাম সুব্রত সরকার (১৫)। সে উপজেলার ছোট পুইয়াউটা গ্রামের পরিমল সরকারের ছেলে। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়। 

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর বিবাদ হয়।এ সময় প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সজিবকে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহত সজিবের বাবা আ. রাজ্জাক বেপারী বাদী হয়ে নামধারী ১০ জনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলায় করেন। 

বাকেরগঞ্জ থানার পরিদর্শক মো. মমিনউদ্দিন ২০২০ সালের ২৮ জুন একমাত্র সুব্রতকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ৮ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com