Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৯:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ইলিশে নিষেধাজ্ঞার ১৩ দিনে বরিশালে ৩১৪ জেলের কারাদণ্ড
২৬ October ২০২৪ Saturday ৪:০৫:৪৪ PM
Print this E-mail this

ইলিশে নিষেধাজ্ঞার ১৩ দিনে বরিশালে ৩১৪ জেলের কারাদণ্ড


আমাদের বরিশাল ডেস্ক:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৩ দিনে ৩১৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ লাখ ৮৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬৯২টি অভিযান চালানো হয়েছে এবং ৪৭৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৫৩৪টি মামলা করা হয়েছে। 

সে সময় বরিশাল বিভাগে ৩৩৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৪০৪ বার বিভিন্ন মাছঘাট, ৪ হাজার ৪৮৫ বার বিভিন্ন আড়ত ও ২ হাজার ৬৬২ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। 

আর গেল দুদিনের অভিযানে ১২ হাজার ৫৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

পাশাপাশি ১৩ কোটি ২৭ লাখ ৮২ হাজার ১০০ টাকা মূল্যের ৭৩ লাখ ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে। 

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। 

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com