Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে লাগামহীন চালের বাজার, প্রতি বস্তায় দাম বেড়েছে ২০ টাকা
২৭ October ২০২৪ Sunday ৬:৫০:১৮ PM
Print this E-mail this

বরিশালে লাগামহীন চালের বাজার, প্রতি বস্তায় দাম বেড়েছে ২০ টাকা


নগর প্রতিনিধি:

সপ্তাহের ব্যবধানে বরিশালে ২ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিলের সিন্ডিকেটের কারণে অস্থিরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন, কার্যকরভাবে বাজার মনিটরিং না হওয়ায় বাজারভেদে দাম বাড়ছে।

বরিশালের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার ফরিয়াপট্টি ঘুরে জানা গেছে, সাত-আট দিন আগে ২৫ কেজি ওজনের প্রতি বস্তা বুলেট হাইব্রিড ১১৭০-৮০ টাকা, গুটি স্বর্ণা ১৪২০-৩০ টাকা, আঠাশ বালাম ১৪৭০-৮০ টাকা এবং মিনিকেট ১৬৮০ টাকায় বিক্রি হতো।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকেই পঁচিশ কেজি প্রতি বস্তা বুলেট হাইব্রিড ১২১০ টাকা, গুটি স্বর্ণা ১৪৪০ টাকা, আঠাশ বালাম ১৫০০ টাকা এবং মিনিকেট ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেবিন এন্টারপ্রাইজের জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা অল্প কিছু লাভে ব্যবসা করি। মিল পর্যায়ে দাম বাড়ালে আমাদেরও বাড়াতে হয়। মিল পর্যায়ে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করি। এক সপ্তাহ আগেও বস্তা প্রতি ১০/২০ টাকা কম ছিল। এখন মিল থেকেই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের।

হাজি আনোয়ার আড়তের শহিদুল ইসলাম বলেন, মিল পর্যায়ে সঠিক মনিটরিং হলে চালের বাজারে অস্থিরতার সুযোগ নেই। কিন্তু মিল পর্যায়েই কেউ নজরদারি করে না। আমরা তো মিল থেকে কিনে এনে বিক্রি করি। মিলে দাম বাড়লে পাইকারি ও খুচরা বাজারে বাড়বে। মিলে কমলে আমাদের বাজারেও কমবে।

বরিশাল নগরীর বাংলাবাজার, নতুনবাজার ঘুরে ও কয়েকটি মুদি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই প্রতি কেজিতে ২/৩ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে।

বাংলাবাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, আমার দোকানে এক সপ্তাহ আগেও আঠাশ বালাম ৬০ টাকা, মিনিকেট ৭০ টাকা, স্বর্ণা ৫২/৫৩ টাকা, মোটা চাল ৮২ টাকা দরে কেজি বিক্রি করতাম। কিন্তু হঠাৎ করেই সকল বস্তায় ১০/২০ টাকা বেড়ে যাওয়ায় আমাদেরও ১/২ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে। এখন আঠাশ বালাম ৬২, মিনিকেট ৭২, স্বর্ণা ৫৫, মোটা চাল ৮৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

ক্রেতা আরাফাত হোসেন বলেন, সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে কোনো কাজই করছে না। মানুষ দুর্বিষহ জীবন ধারণ করছে। বাজারে সব মালামালের দাম বাড়তি। এখন চালের দামও বাড়তে শুরু করেছে। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষের রাস্তায় নেমে আসা ছাড়া পথ থাকবে না।

আরেক ক্রেতা সানজিতা খাতুন বলেন, অবাক লাগে যে কোনো সরকারই সিন্ডিকেট ভাঙতে পারছে না। গত সরকার ১০ টাকায় চাল দেওয়ার কথা বলে ৬০/৭০ টাকার নিচে চাল নামাতে পারেনি। আর এখনকার সরকার তো বাজার নিয়ন্ত্রণেই নিতে পারছে না। এক এক বাজারে এক এক দামে বিক্রি হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, চালের বাজারে দাম বেড়েছে। খবর পেয়ে গত সপ্তাহেই আমরা ফরিয়াপট্টিতে অভিযান চালাই। বরিশালের ব্যবসায়ীরা দাম বাড়ানোর সঙ্গে জড়িত নন। তারা মিল থেকে বেশি দামে ক্রয় করেন বিধায় বেশি দামে বিক্রি করেন। আসলে মিল পর্যায়ে দাম কামালে বরিশালের বাজারেও দাম কমে যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com