Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:২৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ব্যবসায়ী রিপনকে কুপিয়ে জখম, যুবলীগ নেতা গ্রেফতার
২৯ October ২০২৪ Tuesday ১:৪৭:১০ PM
Print this E-mail this

নলছিটিতে ব্যবসায়ী রিপনকে কুপিয়ে জখম, যুবলীগ নেতা গ্রেফতার



নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় আহতের স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দারকে আটক করেছে। সে মালুহার গ্রামের মোসলেম জোমাদ্দারের পুত্র।

সোমবার (২৮ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আহত হঠাৎ রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হাত,পা ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, রিপনকে কুপিয়ে আহতের ঘটনায় তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com