Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৪:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে ইসলামিক প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী ও দোয়া মোনাজাত
২ November ২০২৪ Saturday ৮:৪৮:২৫ PM
Print this E-mail this

বাবুগঞ্জে ইসলামিক প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী ও দোয়া মোনাজাত


বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ ইসলামিক প্রি- ক্যাডেট মাদ্রাসা আয়োজনে শিক্ষা প্রদর্শনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের পাচঁ রাস্তা এলাকায় মাদ্রাসার মাঠে শিক্ষার্থীরা ইসলামিক সংগীত,হামদ,নাত ও সচেতনতামূলক শিক্ষা প্রদর্শনী করেন। শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম।

প্রদর্শনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সোহাইল এন আলী খান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, উপদেষ্টা ডঃ মুহাম্মদ সিদ্দিকুর রহমান পান্নু।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিনসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন রহমাতপুর বাসস্ট্যান্ড মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ রাহমাতুল্লাহ।

আর আগে শিক্ষার্থীরা মৃত্যু ব্যক্তিদের গোসল ও জানাজার নামাজ আদায়ের দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com