Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতিকে দল থেকে অব্যাহতি
১০ November ২০২৪ Sunday ৪:১৪:৪১ PM
Print this E-mail this

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতিকে দল থেকে অব্যাহতি


কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল আলম নামের বিএনপির এক নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি। 

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা  বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও  সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক চিঠিতে শামসুল আলমকে অব্যাহতি দেওয়া হয়। 

তাঁকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থাগিত করা হয়েছিল।পরবর্তীতে ২৪ আগস্ট  আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমান পাওয়া গিয়াছে।এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন,তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এ বিষয়ে শামসুল আলম বলেন,বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে।আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবী কিছুই না। আমি  আগেও বিএনপি করেছি এখনও বিএনপিই করবো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com