Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১:২০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » দলীয় কোন্দলে বিএনপি’র ২ কর্মী আহত
১০ November ২০২৪ Sunday ৪:২৬:৪০ PM
Print this E-mail this

দলীয় কোন্দলে বিএনপি’র ২ কর্মী আহত


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল জেলার কোতোয়াল থানাধীন ২৬ নং ওয়ার্ডে হরিনা ফুলিয়ায় দলীয় কোনদলকে কেন্দ্র করে বিএনপি’র দুই কর্মীকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টায় নতুনহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।আহতদের নাম মো: সজিবুর রেজা সুজন(যুগ্ন আহবায়ক ২৬ নং ওয়ার্ড মহানগর ছাত্রদ) ও মো: বাচ্চু ফরাজী(সাবেক সভাপতি শ্রমিক দল ও ২৬ নং ওয়ার্ড সদস্য মহানগর শ্রমিক দল) তারা উভয়ই হলেন ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা।আহত সজিবুর রেজার সুজন ও বাচ্চু ফরাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুজন জানান ঘটনার দিন সকালে ফেন্সি রিপনের ইন্দ্রনে আওয়ামী লীগের কর্মীরা নেতাকর্মীদের মুক্তির দাবিতে পোস্টার ও ফেস্টুন লাগায় এ নিয়ে কথা বলতে গেলে উভয়ের ভিতর বাক-বিতন্ডা হয় পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। বিকেলে তারা আসরের নামাজের উদ্দেশ্যে মসজিদের রওনা দিলে পূর্ব পুরিকল্পিতভাবে পথ রোধ করে সালাম মোল্লা, শফিক মোল্লা, রিয়াজ হাওলাদার ও ফেন্সি রিপন (সদস্য সচিব ২৬ নং ওয়ার্ড যুবদল) সহ ১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে দা, হকিস্টিক ও লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com