Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ
১৬ November ২০২৪ Saturday ৪:৫২:৩৪ PM
রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় তারা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. তানজের আলীসহ সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান বলেন, আজকে রাজাপুর উপজেলায় একটি অনুষ্ঠানে শ্রমিকদলের কমিটি নিয়ে আমাদের সঙ্গে নাসিম আকন খারাপ ব্যবহার করেন। সেখানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত ছিলেন।
তার সামনে আমাদের অপমান করেছে, পরে আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও লিখিত অভিযোগ দেওয়া হবে।
তারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে শ্রমিকরা নাসিম আকনকে লাঞ্ছিত করবে। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী