Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে অনুমোদন বিহীন ইটভাটা বন্ধ করে জরিমানা আদায়
১৩ January ২০২৫ Monday ২:৪৯:০৬ PM
রাজাপুরে অনুমোদন বিহীন ইটভাটা বন্ধ করে জরিমানা আদায়
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
রাজাপুরের গালুয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ সেভেন স্টার ব্রিকফিল্ডের লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয়, ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে দেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন২০১৯) এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, পরিবেশ অধিদপ্তর, বরিশাল ও ঝালকাঠির দুজন সহকারী পরিচালক; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজাপুর; এপিবিএন; ঝালকাঠি জেলা পুলিশ ও রাজাপুর থানা পুলিশ সহযোগিতা করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী