ঝালকাঠির রাজাপুরে বাগানে সুপারি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোসা. মারুফা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে রাজাপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলগী গ্রামে এ ঘটনা ঘটে। সুরমা ওই গ্রামের মো. আমজাদ হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুরমা প্রায় ৩ বছর আগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক সমস্যায় ভুগতে ছিল এবং সব সময় সে অস্বাভাবিক আচরণ করতো যার কারণে তাকে আত্মীয়-স্বজনরা চোখে চোখে রাখতো। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতে তারা সুরমাকে বিছানায় দেখতে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে বাগানে সুপারি গাছের সঙ্গে নিজের সাথে থাকা ওড়না গলায় পেঁচানো ঝুলন্ত দেখতে পায়। পরিবারের ধারণা মানসিক সমস্যা থাকায় নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী